শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। তিনি বলেছেন, একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও আমরা করি।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদি ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দেবো। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।

তিনি বলেন, মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন।মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।

ভারতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ