বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জমিয়তে উলামায়ে হিন্দের সভায় হিন্দু-মুসলিম ঐক্যের কৌশল নিয়ে আলোচনা অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

আল্লামা আনসারীকে উৎসর্গ করে জগলুল হায়দারের ছড়া ‘আমরা আপনাকে ঈর্ষা করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আমরা আপনাকে ঈর্ষা করি
[উৎসর্গঃ মাওলানা জুবায়ের আনসারী]

জগলুল হায়দার

প্রিয় মাওলানা;
আপনাকে আমি দেখিনি
শুনিনি কখনো ভাষণে
তাতে কি?

আপনার জনসমুদ্রসম জানাজা এখন টক অব দ্য কান্ট্রি
প্রতিটা প্রচার যন্ত্রে আছড়ে পড়ছে শোকাতুর মানুষের প্রমত্ত ঢেউ।

মানুষ এতো পাগল হয় কি করে
কি করে হয় এমন আত্মঘাতী?
মানুষ এতো মানুষকে ভালোবাসে কি করে?

এই করোনাকালে
এই (অ)সামাজিক দূরত্বের জাহেল জজবায়
এই মরন্মুখ উপত্যকায় -
জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে এই যে জনস্রোত
এই যে অলৌকিক আবাবিলের দল নেমে এলো
শোকের সৈকতে।

কি ভাবে, কি ভাবে সম্ভব তা জনাব?
ইশকের কী এমন বীজ বুনেছিলেন প্রিয় শায়েখ-
এতো নিষেধ, এতো বাধা ও বারন
না কোন নোটিশ, না কোন মাইকের ডাক
তবুও জমজমের অনিঃশেষ ধারার মতো
কি করে জড়ো হলো এতো সফেদ স্বজন?

প্রিয় মরহুম;
আমার এই বাক্যাবলি, এই কবিতা
আপনার কানে প্রতিধ্বনিত হবে কিনা জানি না
এর শব্দ-মন্জুরী আপনার বিগত শ্রবণে কোন নোটিশ পাঠাবে কিনা-
তবু এইটুকু জানবেন হে কামেল প্রেমিক
আমরা আপনাকে ঈর্ষা করি
ঈর্ষা করি আপনার প্রেমময় অর্জনে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ