বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ঈদ উপলক্ষে দোকান-শপিংমল বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সীমিত পরিসরে দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

আজ সোমবার (৪ মে) উপ-সচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে বেচা-কেনার ক্ষেত্রে পারস্পরিক নিরাপদ দূরত্ব (অন্তত তিন ফুট) বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

এতে বলা হয়, সাধারণ ছুটি চলাকালে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জনপ্রশাসন-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনা রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।

রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় বেচা-কেনা, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ছাড়া কোনোভাবেই বাইরে আসা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ