বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

করোনাভাইরাস আল্লাহ তাআলার শাস্তি নাকি মানবসৃষ্ট ষড়যন্ত্র!?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জহির রায়হান ।।

বিগত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য বেশ জোরেশোরে প্রচারিত হচ্ছে যে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস মানবসৃষ্ট ষড়যন্ত্র, এটা আল্লাহতাআলার শাস্তি নয়।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, ২০১৫ সালে ভ্যাঙ্কুভারে টেড (টেকনোলজি, এন্টারটেইনমেন্ট ডিজাইন) কনফারেন্সে উপস্থিত হয়ে বিলগেটস বলেছিলেন, "আগামী কয়েক দশকে কোন সংক্রামক ভাইরাসে আক্রান্ত হয়ে এক কোটি মানুষ মারা যেতে পারে", আর পাঁচ বছর পরে এসে বর্তমান বিশ্ব-পরিস্থিতি বিল গেটসের সে কথার দিকেই এগুচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে, করোনা ভাইরাস মানবসৃষ্ট ষড়যন্ত্র, আল্লাহতালার শাস্তি নয়।

আর বাস্তবিক যদি ব্যাপারটি এমনই হয়, তাহলে কি কোভিড-১৯ আল্লাহ তায়ালার কোন পরিক্ষা নয়?

এ ধরণের বক্তব্যের ক্ষেত্রে বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন, করোনা ভাইরাস আল্লাহ প্রদত্ত শাস্তি- এতে কোন সন্দেহ নেই। এর কারণ হলো, আল্লাহ তাআলা কখনো শাস্তি সরাসরি দিয়ে থাকেন, আবার কখনো মানুষের মাধ্যমেও দিয়ে থাকেন।

যদি করোনাভাইরাস আল্লাহ প্রদত্ত শাস্তি হয়ে থাকে তাহলেতো বিষয়টি স্পষ্ট। আর যদি মানবসৃষ্ট ষড়যন্ত্র হয় তাহলেও এটি আল্লাহ প্রদত্ত শাস্তিই হবে। কেননা, কখনও কখনও আল্লাহ তাআলা মানুষের মাধ্যমেও শাস্তি দিয়ে থাকেন। যেমন, সূরা বনী ইসরাঈলের পাঁচ নং আয়াতের মধ্যে আল্লাহ তা'আলা বলেন "আমি বনী ইসরাঈলের উপর বুখতে নসরকে চাপিয়ে তাদেরকে শাস্তি দিয়েছি"।

সুতরাং বুঝা গেল কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের মাধ্যমেও মানুষকে শাস্তি দিয়ে থাকেন।

অতএব, করোনাভাইরাস যদি মানুষসৃষ্ট ষড়যন্ত্রও হয়, তবুও এটিকে আল্লাহ-প্রদত্ত শাস্তি বলতে প্রতিবন্ধকতা নেই। এজন্য এটি থেকে পরিত্রাণ পেতে আল্লাহর সাহায্যই আমাদের একমাত্র উপায়।

সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং এ শাস্তি থেকে সকলে যেন নিরাপদ থাকে সে জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিয়ে করোনা ভাইরাস নামক মহামারী থেকে হেফাজত করুন। আমিন।

লেখক, সিনিয়র মুদাররিস-জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, মুহাম্মাদপুর, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ