মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

কোরবানি পশুর চামড়ার উপযুক্ত দাম নির্ধারণের দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও মহাসচিব মাওলানা ওবায়দুল হক বলেছেন, গত বছর কোরবানি পশুর চামড়ার দামে ধস নামায় যে সংকট তৈরী হয়েছিল গত এক বছরেও তার কোন সমাধান করা হয়নি। এ বছরও সেই সঙ্কট অব্যাহত থাকার আশংকা রয়েছে। কোরবানি পশুর চামড়ার মূল্য থেকে সমাজের গরীব ও এতিমসহ কওমি মাদরাসাগুলো সুবিধা পেয়ে থাকে। চামড়ার দাম কমে গেলে সংশ্লিষ্টরা এর সুবিধা থেকে বঞ্চিত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনার কারনে এবছর দেশের গরীব মানুষেরা নিধারুন কষ্টে দিনানিপাত করছে। চামড়ার উপযুক্ত দাম নির্ধারণ করে গরীব মানুষের আর্থিক সংকট কমানো সম্ভব ।সরকার বিভিন্ন সেক্টরে করোনায় প্রনোদনা দিয়ে মানুষের কষ্ট লাঘব করার চেষ্ঠা করছে ।কোরবানির চামড়ার ন্যায্য দামের সংকট দুর করতে এ শিল্পের সাথে জড়িতদের নিয়ে আলোচনা করে চামড়ার উপযুক্ত দাম নির্ধারণ করতে হবে।

নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ, করোনায় কোরবানি পশুর জবাই নিয়ে নানারকম বিভ্রান্তি সৃষ্টির পায়তারা চলছে এব্যাপারে সকলকে সর্তক থাকার ও সরকারের কাছে কোরবানি পশুর চামড়ার উপযুক্ত দাম নির্ধারণ করে গরীব ও এতিমসহ কওমি মাদরাসাগুলোকে কষ্ট থেকে রক্ষার দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ