শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে।

আজ রোববার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাঁদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া।

এখন ১৩ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ