শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ধামতীর পীর মাওলানা আবদুল হালিম (রহ.) স্মরণে অনলাইনে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের পীর, উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিম (রহ.)-এর কর্ম ও জীবন শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার সেন্টার ফর মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বরেণ্য আলেম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান শায়খ সাইয়েদ কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরীর সভাপতিত্বে এবং সেন্টার ফর মাদরাসার এডুকেশন ডেভেলপমেন্টের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নিজাম উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল (মরহুম পীর সাহেব হুজুরের নাতনি জামাই) শায়খ ইসমাইল মাক্কীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।

এছাড়াও আলোচনায় আরো অংশগ্রহণ করেন আড়াইবাড়ি দরবার-বি.বাড়িয়ার পীর শায়খ গোলাম সারোয়ার সাঈদী, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শায়খ মাওলানা দেলোয়ার হোসাইন আল-মাদানী, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটির শায়খ ড. খলিলুর রহমান মাক্কী, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন, নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, হাজিগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, বানিয়াপাড়া দরবারের পীর মাওলানা আবু বকর সিদ্দিক কাশেমী, আড়াইবাড়ি দরবার-কুমিল্লার পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী, ঢাকার মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী প্রমুখ।

-এটি