বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আবারো সড়কে ঝড়লো মাদরাসাছাত্রীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো সড়কে ঝড়লো মাদরাসাছাত্রীর প্রাণ। ঘটনা টাঙ্গাইলের বাসাইলে। মাদরাসাছাত্রীর নাম সুরাইয়া আক্তার। বয়স দশ। সে উপ‌জেলার বিয়ালা গ্রামের সলিম ভূঁইয়ার মেয়ে। উপজেলার বিয়ালা নূরানী হাফেজিয়া মাদরাসার ৩ শ্রেণিতে পড়তো সুরাইয়া।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বাসাইল-টাঙ্গাইল সড়কের বিয়ালা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় সুরাইয়ার।

বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হাসান বলেন, আজ দুপুর ১২টার দিকে মাদরাসা ছুটি হলে ওই ছাত্রী সড়ক দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এ ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

এমডব্লিউ/