বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ফরিদপুরের মধুখালীতে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ১২টি দোকান। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে আগুন লাগে।

জানা যায়, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মাগুরার ১ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে উক্ত আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলার কামারখালী বাজার ব্যবসায়ী মনির হোসেন জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুন লাগে ১০ মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

মধুখালী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুখালী থানার অফিসার ইনচার্জ। তিনি বলেন, আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের ক্ষতিপূরণ করে দিতে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মোস্তাফা মনোয়ার, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আমিনুল ইসলাম, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহা. মুরাদুজ্জামান মুরাদ, কামারখালী ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু প্রমুখ।

-এএ