সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচনে সমর্থন না দেয়ায় বাউফলে মাদরাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে সমর্থন না দেয়ায় পটুয়াখালীর বাউফলে এক মাদরাসা শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার জাহিদুল হকের ওপর হামলা করে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিকদারবাজার থেকে বাড়ি যাওয়ার পথে কেশবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জাহিদুল হককে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক জাহিদুল হক বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাহান গাজীকে সমর্থন না দেয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ইউপি সদস্যের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে হুমকি-ধামকি দিয়েছেন।

‘শুক্রবার আমি সিকদারবাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।’

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা হোসাইন বলেন, জাহিদুল হকের মুখে দু’টি গভীর ক্ষত রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শাহজাহান গাজী বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ