বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে একদিনেই করোনায় আক্রান্ত ২১৩, একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষায় ২১৩ জনের করোনা শনাক্তা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৬ হাজার ৮৫৬ জন। এ দিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই দিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৯ জনের।

তা ছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৯ জন, শেভরণ ক্লিনিকেল ল্যাবরেটরিতে ৭৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮ নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৬১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮০ জন এবং উপজেলায় ৩৩ জন।

-এএ