বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

রংপুরে আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম মাদরাসার তাফসীরুল কুরআন মা‌হ‌ফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী হামদুল্লাহ: রংপুরে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদরাসার ২দিনব্যাপী তাফসীরুল কুরআন মা‌হ‌ফিল আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু হচ্ছে।

রংপুর নগরীর প্রাণকেন্দ্র জুম্মাপাড়াস্থ মাদরাসা ময়দানে বৃহস্পতি ও শুক্রবার দুই ‌দিনব্যাপী চলবে এ মাহ‌ফিল।

মাদরাসার সহকারীর পরিচালক মাওলানা ইউনুস আলী আওয়ার ইসলামকে বলেন, ইতোমধ্যে মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

মাওলানা আরশাদ রাহমানীর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহ‌ফিলে উপ‌স্থিত থাকবেন- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা নজরুল ইসলাম কাসেমী ও মাওলানা হামেদ জাহেরীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাদরাসা কর্তৃপক্ষের তরফ থেকে সর্বস্তরের তাওহিদী জনতার প্রতি তাফসীরুল কুরআন মাহফিলে শরীক হওয়ার জন্য বিশেষভাবে দাওয়াত দেয়া হয়েছে।

-এএ