সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এক নজরে পদ্মা বহুমুখী সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বসলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের শেষ স্প্যান। এটি শুধু একটি সেতু নয়। এটি পদ্মার ওপারের মানুষের জীবন খেয়া, বাংলাদেশের আশার আলো। আসুন দেশের সর্ব বৃহৎ এ সড়ক প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জেনে আসি-

এক- পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

দুই- পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট। এই সেতু কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

তিন- পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে তৃতীয় দফায় বাড়ানোসহ) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

চার- ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ৫২৪ কোটি টাকা।

পাঁচ- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

ছয়- পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

সাত- এ সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

আট- পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়।

নয়- পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক।

দশ- পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এগারো- পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।

বারো- পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।

তের- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটর।

চৌদ্দ- পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে এমন জনবলের পরিমাণ প্রায় ৪ হাজার।

পনের- পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।

ষোল- পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা হবে ৬০ ফুট।

সতের- পদ্মা সেতুর পাইলিং গভীরতা হচ্ছে ৩৮৩ ফুট।

আঠারো- প্রতি পিলারের জন্য পাইলিং হবে ৬টি।

ঊনিশ- পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৬৪ টি।

কুড়ি- পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ