বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা তিন দিনের সেবা ও দাওয়াতি সফরের আয়োজন করছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’  স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইরানে মার্কিন হামলায় নিহত ১৪

সিনহা হত্যা: অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে ওসি প্রদীপের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেরিন ড্রাইভের বাহারছড়া এবিপিএন চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মুহা. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‍্যাব।

রোববার (১৩ ডিসেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন র‍্যাব-১৫ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহা. খায়রুল আলম।

চার্জশিটে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারার অভিযোগ প্রমাণে সক্ষম হবেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‍্যাব। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ আনা হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারার অভিযোগ প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ওসি প্রদীপসহ ১৫ আসামি মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আসামিদের দণ্ডবিধি ৩০২ ধারায় আজ চার্জশিট দেয়া হয়েছে।

এদিকে রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় মেজর (অব.) সিনহা মুহা. রাশেদ খানকে হত্যা করা হয়। হত্যার পর বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ। সিনহা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ। সেখানে ওসি প্রদীপ অস্ত্র ও নির্যাতনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সরকারি অস্ত্র ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন তিনি।

তিনি বলেন, ঘটনার সাক্ষী, আলামত, আসামিদের জবানবন্দির মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ। হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার জন্য এবং অন্য খাতে প্রবাহিত করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন অন্য আসামি এসআই লিয়াকত আলী, মো. নুরুল আমিন, পুলিশের সোর্স মুহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামউদ্দিন। আবার লিয়াকত আলীকে সহযোগিতা করেন আরেক পুলিশ সদস্য নন্দদুলাল। পাশাপাশি এপিবিএন’র তিন সদস্যের সহায়তায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে ওই ফাঁড়ির আরও পুলিশ সদস্য সিনহার মৃত্যু নিশ্চিত করতে এবং ঘটনা প্রবাহের সঙ্গে জড়িত ছিলেন।

দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর আলোচিত মামলাটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হলো আজ। চার্জশিট জমা দেয়ার পর আদালত এলাকায় এএসপি মুহা. খায়রুল আলম বলেন, ‘সিনহা হত্যা মামলাটি আমরা নানাভাবে তদন্ত করেছি। তদন্তে পাওয়া তথ্যগুলো সাজিয়ে চার্জশিট হিসেবে জমা দেয়া হয়েছে। গণমাধ্যমকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।’

তিনি বলেন, ‘হত্যার ঘটনা তদন্তে নেমে র‌্যাব এ ঘটনায় ১৫ জনের সংশ্লিষ্টতা পেয়েছে। অভিযুক্তদের মধ্যে বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ ১৪ জন কারাগারে। সাগর নামের ওসি প্রদীপের এক সহযোগীকে পলাতক দেখানো হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ