বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’ ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের শঙ্কা হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা তিন দিনের সেবা ও দাওয়াতি সফরের আয়োজন করছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’ 

বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৈরি পোশাক কারখানার জন্য বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি। আগামী এক বছরের মধ্যে এই সংখ্যক শ্রমিক নেয়া হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।”

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে। এজন্য জর্ডানের কারখানা মালিক ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকা সফর করবেন।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে। যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ