বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার ‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’ ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেসব ভাস্কর্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা দেবেন, কেউ ভাস্কর্যে হাত দেয়ার দুঃসাহস করলে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।

উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এমপি শহিদুজ্জামান সরকার, এমপি ছলিম উদ্দিন তরফদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ