বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া বাবুল উলুম মাদরাসার মাহফিল বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তরিকুল ইসলাম
ধোবাউড়া থেকে>

দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া ইসলামিয়া বাবুল উলুম গোয়াতলা ময়মনসিংহের উদ্যােগে আল্লামা আহমদ শফী রহ. স্মরণে ও খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ২৩ ডিসেম্বর (বুধবার) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

মাহফিল কর্তৃপক্ষ জানায়, মাহফিলটি দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটি মহিলাদের জন্য। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা বাজে শেষ হবে। দ্বিতীয় পর্বটি পুরুষদের জন্য। আছরের পর থেকে শুরু হবে।

প্রথম পর্বের সভাপতিত্ব করবেন, সেহলা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহাতাব উদ্দীন। বয়ান করবেন- বালিয়া মাদাসার মুহাদ্দিস মাওলানা ওয়াইজ উদ্দীন, ছনাটিয়া মাদরাসার ছদরুল মুহতামিম মাওলানা মুহা. আছির উদ্দীন।

দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করবেন, শায়েখে সেহলা আল্লামা আহমদ হুসাইন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- শরীয়্যাহ বোর্ডের নিউইয়ার্কের চেয়ারম্যান, মুফতি জামাল উদ্দিন।

আরও বয়ান করবেন- মুফতি রেজওয়ান রফিকী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবিদ আল আহসান, মুফতি  ‍মুঞ্জুর আলম ফয়েজী।

-এএ