বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

পতাকা অবমাননার মামলা ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ কার্যদিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা বিকৃতি করে অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ ডিসেম্বর) রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ আদেশ দেন।

এর আগে তাজহাট থানার ওসি আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার অনুমোদনের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আখতারুজ্জামান।

এদিকে, জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান কমিটির সদস্য মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ