বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ায় হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় ইসলামী হাসপাতাল থেকে ইয়াবাসহ সুলতানা আক্রার রিপা (২৭) নামের এক নার্সকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। তিনি কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।

বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে বেসরকারি ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স রিপার অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নার্স রিপাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেফতার করা হলো। তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় কারাগারে আছেন।

তিনি জানান, বগুড়া সদর থানায় নার্স রিপার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

-এএ