মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিপাইনে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।

ম্যানিলার বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ ঘটনায় নগরবাসীর বড় দিনের ছুটির আনন্দ বিঘ্নিত হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর এখন পযন্ত পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭ টা ৪৩ মিনিটে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে লুজনের প্রধান দ্বীপের বাতাঙ্গাস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

পুলিশ প্রধান কার্লো কাসারেসের উদ্ধতি দিয়ে এএফপি জানায়, ম্যানিলার প্রায় ৯০ কিলোমিটার দূরের এবং ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের উপকূলীয় কালাতাগান নগরীর লোকজন ভূমিকম্পে ছিল উৎকণ্ঠিত। তবে এখন তারা অনেকটা স্বাভাবিক।

কাসারেস বলেন, ভূমিকম্পের কারণে চার্চ সেবা বন্ধ করে দেয়া হয়। তবে জনগণের মধ্যে এখন আর উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। ভূমিকম্পে ওই এলাকায় ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ