মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কার ধাক্কা দেয়। এতে কারের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ