বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

পটুয়াখালীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিখোঁজের পাঁচ দিন পর পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলের নাম মনির হোসেন। আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রোববার রাতে বাউফলের তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হয় মনির। মনির উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল সত্তার মৃধার ছেলে।

ঢাকা-পায়রাবন্দর-কলাপাড়া রুটের যাত্রীবাহী ডাবল ডেকার অ্যাডভেঞ্জার-১১ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় তিন জেলে নদীতে পড়ে যায়। রাসেল ও জসিমকে স্থানীয় মাছ ধরার একটি ট্রলার নিয়ে উদ্ধার করলেও নিখোঁজ থেকে যায় মনির হোসেন।

আহত জেলে রাসেল মৃধা জানান, তিনি (রাসেল) জসিম ও মনির নামের তিন জেলে রাতে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে নামেন। রাত পৌনে একটার দিকে নৌকাটি তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে অবস্থান করলে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার-১১ নামের লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটির ওপর উঠিয়ে দেয়।

-কেএল