বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

পটুয়াখালীতে ব্রিজ ভেঙে পড়ে মাদরাসার শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে গিয়ে এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিক্ষকের নাম আইয়ুব আলী (৫৫)। তিনি স্থানীয় কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন। দুমকী উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, রাতে কলাগাছিয়া মাদরাসার সুপার আইয়ুব আলী মাদরাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ও মাওলানা আইয়ুব আলী ছিলেন।

‘হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে। তখন আইয়ুব আলী নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

-এএ