বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফেজ নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর বালাগঞ্জ সিলেটের ৬৪তম বার্ষিক ইসলামি সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

জামিয়ার সূত্রে জানা গেছে, দিবা-রাত্রির এ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।

জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

-এএ