সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসার মাহফিল আগামী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা মাদারীপুরের জামিয়াতুস শিবচর মাদরাসায় ৩১ তম মাহফিল আগামী ৫ ফেব্রুয়ারি শুক্রবার। মাদরাসার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

শিবচর মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী আওয়ার ইসলামকে জানিয়েছেন, অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার প্রধান মুফতি, শায়খুল হাদিস মুফতি মনসুরুল হক, জামিয়া বায়তুল উলুম ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ, মুফতি হাবীবুর রহমান মিছবাহ, সাইন্স ল্যাবরেটরী জামে মসজিদের খতীব মাওলানা হাসান জামিলসহ দেশখ্যাত উলামায়ে কেরাম। উপস্থিত থাকবেন। জানা গেছে, মাহফিল পরিচালনা করবেন মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী।

এছাড়া মাহফিলে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবে গতবছরের আল হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসা থেকে সিরিয়ালপ্রাপ্ত ৫ শিক্ষার্থী ও বেফাকের হেফজ বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়ালপ্রাপ্ত ৬ জন হাফেজে কুরআন। মাহফিলে গতবছরের তাকমিল জামাত থেকে ফারেগ হওয়া ১৪০ জন ছাত্র ও হেফজ বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া ৭১ জনকে পাগড়ী প্রদান করা হবে বলে জানা গেছে।

এমডব্লিউ/