সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দেশজুড়ে নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দ গুজরাটের, ভারতে মুসলিম নির্যাতনের নেপথ্য নায়ক নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে আয়োজিত দেশের সর্বস্তরের শান্তিকামী জনতার প্রতিবাদ মিছিল ও সমাবেশগুলোতে সরকারের দমননীতি, গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করার মত নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তারা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত এমন একজনকে আমন্ত্রণ এবং তাকে নিজ দেশের জনগণের লাশ উপহার না দিলে কি হত না?

আজ (২৭ মার্চ) শনিবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইন এসব কথা বলেন। বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখা যেমন জরুরি ঠিক তেমনিভাবে অন্যায়ের প্রতিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের প্রতিহতকরণ, আগ্রাসন ও উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোও রাষ্ট্রীয় বিবেকের দাবি।

কিন্তু সরকার রাষ্ট্রের মূল অনুসঙ্গ জনগণের মতামতকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে।

নেতৃদ্বয় বলেন, গত ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলা চালিয়ে সাংবাদিকসহ ২০ থেকে ২৫ জনকে আহত করেছে ছাত্রলীগ। ২৫ মার্চ ছাত্র ও যুব অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে এবং ৩৮ জনকে আটক করেছে। আর গতকাল বায়তুল মোকাররমে জুমার নামায পড়তে আসা মুসুল্লীদের উপর বিনা উস্কানিতে প্রশাসনের ছত্রছায়ায় হামলা চালিয়েছে ক্ষমতাসীনদের লেলিয়ে দেয়া ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা।

তাদের ট্রেডমার্ক লগি-বৈঠার পাশাপাশি রামদা, দেশীয় অস্ত্র এমনকি পিস্তল নিয়েও আক্রমণ করতে দেখা গিয়েছে তাদেরকে। প্রশাসন তাদেরকে বাধা দেয়ার পরিবর্তে সহযোগীর ভুমিকা পালন করেছে। হাটাহাজারীতে ছাত্র-জনতার মিছিলে গুলি চালিয়ে ৪ জনকে শহীদ করা হয়েছে। এমনকি তাদের লাশও ফেরত আনতে দেয়া হচà§