সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

লকডাউনে বন্ধ থাকবে সব যাত্রীবাহী ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে মালবা‌হী ছাড়া যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

হঠাৎ করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি কারণে গত চার দিন ধ‌রে ১০৪‌টি আন্তঃনগর ট্রেনসহ সকল যাত্রীবা‌হী ট্রেনে ৫০ শতাংশ যাত্রী চলাচল কর‌ছে। কাউন্টার ও অনলাই‌নে ৫০ শতাংশ টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে।

শ‌নিবার বিকা‌লে রেলমন্ত্রী বলেন, লকডাউ‌নে পূ‌র্বের মতো সব যাত্রীবা‌হী ট্রেন চলাচল বন্ধ থা‌কবে। কো‌নো যাত্রীবা‌হী ট্রেন চলাচল কর‌বে না। ত‌বে মালবা‌হী ট্রেন চলাচল কর‌বে। বি‌শেষ প‌রি‌স্থি‌তিতে শুধুমাত্র ত্রাণ কিংবা যে কো‌নো দুর্যোগ মোকাবিলায় বি‌শেষ ট্রেন চালা‌নো হ‌বে। এ জন্য‌ বি‌শেষ ট্রেন প্রস্তুত রাখা হ‌বে।

এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ