সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের জানাজার নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:।। বিশিষ্ট কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) বাদ জোহর বাসাবো ঝিলপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ জানাজার নামাজ।

জানাজায় পরিবারের সদস্যদের বাইরে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা আলেম কবি শিল্পী সাহিত্যিকগণ।

উপস্থিত ছিলেন, স্বপ্নচারী লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুলল আবেদীন, মোহাম্মদ শহীদুল্লাহ আনসারী-সম্পাদক সাপ্তাহিক চত্বর, ছড়াকার আতিক হেলাল, কবি নুরই আওয়াল, লেখক মাসউদুল কাদির, মারকাযুল মায়ারিফের মুফতী আবু বকর সাদী, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী নির্বাহী সম্পাদক আল কারীম, দারুল উলুম রামপুরার শিক্ষক মাওলানা জামিল আহমদ, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, বিশ্ব কল্যাণ পাবলিকেশন্স-এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, কবি শামস আরিফীন, কবি ও ছড়াকার মানসুর মুজাম্মিল, কলি সাহিত্য পরিষদের চেয়ারম্যান মুফতি আহসান শরিফ প্রমুখ।

এর আগে আজ বুধবার (৭ এপিল) রাত ৩ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।

জানা যায়, গতকাল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল চতুর্থ বারের মত হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক। কিন্তু তার আরেকটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।

কবি ও ছড়াকার মহিউদ্দিন আকবরের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসি করেন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ