সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘কবি মহিউদ্দিন আকবর রহ. উভয় বাংলার অন্যতম সাহিত্য শাসক ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কবি, ছড়াকার, রম্যলেখক, চিত্রশিল্পী ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর রহ. এর রুহের মাগফিরাত কামনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর পুরানা পল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল (১০ এপ্রিল) শনিবার অনুষ্ঠিত দোয়া ও মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ব্যক্তিজীবনে মহিউদ্দিন আকবর রহ. ছিলেন একজন সজ্জন ব্যক্তি। সবার সাথে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক ছিল তার। সাহিত্য-সংস্কৃতিতে তিনি বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। একাধারে কবি, ছড়াকার, রম্যলেখক ও চিত্রশিল্পী এবং বিদগ্ধ একজন নজরুল গবেষকও ছিলেন। সত্তর দশকের শেষভাগের অন্যতম প্রসিদ্ধ ছড়াকার, আশির দশকের অন্যতম কবি ছিলেন তিনি। তার সম্পাদিত ও যৌথভাবে প্রকাশিত বইয়ের সংখ্যা একশ'র ওপর। তিনি তিন শতাধিক বইয়ের প্রচ্ছদ এবং শতাধিক বইয়ের অলংকরণ করেছেন।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, কবি মহিউদ্দিন আকবর একজন সৎ ও সাহসী লেখক ছিলেন। তাঁর লেখালেখিতে সামাজিক অসঙ্গতিগুলো ফুটে ওঠতো।লেখালেখির মাধ্যমে তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়ে গেছেন আমরণ। সাহিত্যের শুদ্ধ চর্চার মাধ্যমে বাংলা সাহিত্যেকে তিনি ব্রাহ্মণ্যবাদের একচ্ছত্র আধিপত্য থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করেছেন। মরহুম কবি আল মাহমুদ এর মতো তাঁকে উভয় বাংলার সাহিত্য শাসক বললে অত্যুক্তি হবে না।

তিনি আরো বলেন, যদিও বাংলা একাডেমি তাকে বাংলা একাডেমি পুরষ্কার থেকে বঞ্চিত করে তার প্রতি সুবিচার করেনি। কিন্তু তিনি শিল্প-সাহিত্যে অবদানের জন্যে নজরুল পদকসহ ৬টি স্বর্ণপদক এবং বহু পুরষ্কার-পদক অর্জন করেন। বাংলাদেশ লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এ-ছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, তথ্য গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্