শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জনগণ চাইলে পদত্যাগ করব: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের চক্রান্ত রয়েছে বলে দাবি করে গতকাল শনিবার তার পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার ওই দাবির জবাবে অমিত শাহ আজ রোববার বলেন, ‘জনগণ চাইলে আমি পদত্যাগ করব।’ অমিত শাহের এই বক্তব্য ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আজ রোববার রাজ্যে ভোটপ্রচারে এসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এক জনসভায় অমিত শাহ বলেন, ‘মানুষ যখন চাইবে তখন আমি ইস্তফা দেব। তবে ২ মে আপনি ইস্তফা দেওয়ার জন্য তৈরি থাকুন।’

অমিত শাহ বলেন, ‘মমতা দিদির প্ররোচণামূলক বক্তব্যের জন্যই শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটের দিন সকালে রক্তাক্ত হয়েছে কোচবিহারের শীতলকুচি। সেদিন মৃত্যু হয়েছে পাঁচজনের। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি