মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


মুক্তির পয়গাম নিয়ে আসছে মাহে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ তাসনিম ।।

বছর ঘুরে ফিরে আসছে মাহে রমজান ৷ মুমিনের পূণ্য উৎসবের মাস রমজান ৷ রহমত বরকতের বৃষ্টি বর্ষণের মাস রমজান । রমজান মাসে সেহরী, রকমারি ইফতার আর নানা আয়োজনে জেগে উঠে মু’মিন-মুসলমান ৷ খাবার কেন্দ্রিক উৎসব শুধু না; ইবাদত -বন্দগীরও ধূম পড়ে মু’মিনের ঘরে ঘরে৷ রমজান সংযম শিক্ষার মাস, মাগফিরাতের মাস, মুক্তি অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে মহান প্রভুর নৈকট্য লাভ, আল্লাহর হাতে পুরস্কার প্রাপ্তি এ মাসের একান্ত দাবী।

রমযানের মর্যাদা:

এ মাসে রোযা রাখা আমাদের উপর ফরজ করা হয়েছে।রোযা শুধু উম্মতে মুহাম্মাদীর উপর ফরজ হয়েছে তা না, অন্যান্য নবির উম্মতের উপরও তা ফরজ ছিল৷ রোযার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, সংযম-পরহেজগারির মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন৷ কুরআনে কারীমের ঘোষণা,

يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।'(সূরা বাকারা-১৮৩)

রমজান মাস কুরআন নাযিলের মাস। কুরআন যেমন মহা মূল্যবান, রমজানও তেমনি মহামর্যাদার অধিকারী। আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালার ইরশাদ,

شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ

‘রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।'(সূরা বাকারা ১৮৫)

এ মাসটিতে এমন এক রাত রয়েছে, যে রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি উত্তম।

রমজান অত্যন্ত বরকতপূর্ণ মাস। এ মাসে রহমতের অঝোরে বৃষ্টি নেমে আসে৷ জাহান্নাম তালাবদ্ধ হয়। শয়তান আটকে পড়ে। প্রিয় নবীজি সা ইরশাদ করেন,

إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم و سلسلت الشياطين

‘রমযান মাস আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়৷ শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়।'(বুখারী, ১৮৯৯)

এ মহান মাসে বান্দার জন্য রহমতের দরোজা খুলে যায়। হাদিসের ইরশাদ,

إذا جاء رمضان فتحت أبواب الجنة

‘রমজান মাস আসলে জান্নাতের দরোজাসমূহ খুলে দেওয়া হয়।’

(বুখারী,১৮৯৮, মুসলিম, ১০৭৯)

রোযাদারের পুরস্কার:

রোযাদারের রোযা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়ে থাকে। রোযা লৌকিকতা বিবর্জিত এক আমল। যে আমল রিয়া বা লোক দেখানো থেকে মুক