মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এর লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত ১৬ মার্চ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ১ এপ্রিল মতিন খসরুর করোনার নেগেটিভ আসে। পরে তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়।

সাবেক এই আইনমন্ত্রী গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিন খসরু। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ