শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজান ১৪৪২: জেনে নিন বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুসলমানদের সংযম অনুশীলনের পবিত্র মাস রমজান। অন্যদিকে বাংলাদেশসহ অন্য কিছু দেশে রমজানের রোজা শুরু হচ্ছে বুধবার। দীর্ঘ এক মাস সারাবিশ্বের মুসলমান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ছেড়ে নিজেদের মধ্যে তাকওয়া ও সংযমের অনুশীলন করবেন।

চাঁদের হিসাবভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান পালন করায় প্রতিবছর আগের বছরের তুলনায় ১০-১২ দিন আগে রমজান শুরু হয়। এভাবে ৩৩ বছরের চক্র ঘুরে এসে আবার একই দিনে রমজান শুরু হয়। এই হিসাব অনুযায়ী পরবর্তীতে ১৩-১৪ এপ্রিলে রমজান শুরুর জন্য আমাদের ২০৫৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানভেদে এই বছর রমজানে ২১ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত রোজাদাররা রোজা রাখবেন।

সর্ব উত্তরে নরওয়ের লনজিরবিওন শহরে আগামী ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হবে না। এই ক্ষেত্রে ওই শহরের বাসিন্দাদের মক্কার সময় বা কাছাকাছি মুসলিম দেশের সময়ের সাথে মিল রেখে রোজা পালনের পরামর্শ দিয়েছেন আলেমরা।

এদিকে আগামী ১২ মে উত্তর গোলার্ধে দীর্ঘতম ও দক্ষিণ গোলার্ধে সংক্ষিপ্ততম রোজা পালন করা হবে। উত্তর গোলার্ধে গ্রিনল্যান্ডের নুক শহরে এই দিন রোজাদাররা ১৯ ঘণ্টা ৫৭ মিনিট ও দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১১ ঘণ্টা ২০ মিনিট রোজা পালন করবেন।

এখানে সবচেয়ে দীর্ঘ সময় থেকে শুরু করে সর্বনিম্ন সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের রোজার সময়সীমা উল্লেখ করা হলো,

- নুক, গ্রিনল্যান্ড : ১৯-২০ ঘণ্টা

- রিকজাভিক, আইসল্যান্ড : ১৯-২০ ঘণ্টা

- হেলসিনস্কি, ফিনল্যান্ড : ১৮-১৯ ঘণ্টা

- স্টকহোম, সুইডেন : ১৭-১৮ ঘণ্টা

- গ্লাসগো, স্কটল্যান্ড : ১৭-১৮ ঘণ্টা

- অসলো, নরওয়ে : ১৭-১৮ ঘণ্টা

- কোপেনহেগেন, ডেনমার্ক : ১৭-১৮ ঘণ্টা

- মস্কো, রাশিয়া : ১৭-১৮ ঘণ্টা

- বার্লিন, জার্মানি : ১৬-১৭ ঘণ্টা

- অ্যামাস্টারডাম, নেদারল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা

- ওয়ারশ, পোল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা

- লন্ডন, ব্রিটেন : ১৬-১৭ ঘণ্টা

- প্যারিস, ফ্রান্স : ১৬-১৭ ঘণ্টা

- নুর সুলতান, কাজাখস্তান : ১৬-১৭ ঘণ্টা

- ব্রাসেলস, বেলজিয়াম : ১৬-১৭ ঘণ্টা

- জুরিখ, সুইজারল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা

- বুখারেস্ট, রোমানিয়া : ১৫-১৬ ঘণ্টা

- অটোয়া, কানাডা : ১৫-১৬ ঘণ্টা

- সোফিয়া, বুলগেরিয়া : ১৫-১৬ ঘণ্টা

- রোম, à¦