শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

টিকা নিয়েও করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টরপন্থী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। সপ্তাহখানেক আগেই তিনি নিয়েছিলেন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ। আপাতত ঘরবন্দী হয়ে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরো বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, কার্যালয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি। সাবধানতা অবলম্বন করতে নিভৃতবাসে যাচ্ছেন তিনি। যাবতীয় কাজকর্ম ভার্চুয়ালি করছেন ঘরে বসেই।

গত ৫ এপ্রিল লখনউয়ে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। জানা গেছে, তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়েছিলেন।

সূত্র: জিনিউজ

এনটি