শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিশ্ব মুসলিমের প্রতি রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সব মুসলিমকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো। এক মিনিট ২৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় ট্টুডো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

কানাডাতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। ভিডিও বার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।

এ সময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে সেহেরি-ইফতার করার আহবান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা এবং সুস্থতা বজায় থাকে।

এনটি