শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৪ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে খসরুর দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর চারটি জানাজা শেষে ব্রাক্ষণপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বুধবার সন্ধ্যায় দল ও পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর তার ঢাকার বাসভবনের পাশে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজা হবে। সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাঠে দ্বিতীয় জানাজ। সেখানে আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট বার ও তার সতীর্থ শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা জানাবেন।

পরে মরদেহ নির্বাচনী এলাকা কুমিল্লায় নেয়া হবে। সেখানে প্রথমে বাদজোহর বুড়িচং উপজেলায় তৃতীয় জানাজা হবে। এরপর বাদ আসর ব্রাহ্মণপাড়া উপজেলায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু।

-এএ