মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস মহামারি মোকাবেলা করতে এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে করোনা ভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টুরোডের নিজ সরকারি বাসভবন থেকে চলমান করোনা মহামারি মোকাবেলা করতে এবং চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ রকম আভাস দিয়েছেন।

তিনি বলেন, তাই স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সিটি কর্পোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সকল প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে করোনা ভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে। গাইডলাইনে করোনা ভাইরাস মোকাবেলা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে ইনকাম জেনারেটিং ও উৎপাদনশীল কার্যক্রম অব্যাহত রাখা যায় তার পরিকল্পনা সন্নিবেসিত করা হবে।

তাজুল বলেন, লকডাউন চলাকালীন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমুহ সচল রাখা সরকারের সঠিক সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ কার্যক্রম চালু রেখেছে।

সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন ইনকাম জেনারেটিং এবং উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের জন্য সকল মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সকল প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজন হয়, সে ব্যবস্থাও করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ