শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গ্রেফতারকৃত আলেম-উলামাদের নি:শর্ত মুক্তি দাবী খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ-সহ সারাদেশে বহু আলেম-উলামাকে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি বশির উল্লাহ সহ গ্রেফতারকৃতদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, করোনার নামে লকডাউন দিয়ে সরকার সারাদেশে আলেম-উলামাদের উপর ক্রাকডাউন চালাচ্ছে। রমজান মাসে রোজা পালনকারী উলামা ও দেশপ্রেমিক তাওহিদী জনাকে গ্রেফতার করে, সাজানো মামলায় রিমান্ডে নিয়ে সরকার জুলুমের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে। এ জুলুমের ফলাফল কখনোই শুভ হতে পারে না।

লকডউনের নামে কারফিউ দিয়ে আলেম-উলামা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে গ্রেফতার নির্যাতন কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর এভাবে হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। তাই সব ধরনের জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। দেশে বিরাজমান ভীতিকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। মাহে রমাজনে ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে রোজা, নামাজ, তারাবিহসহ সকল ইবাদত-বন্দেগী নির্বিঘেœ পালন করেত পারে সে ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দেশের আলেম-উলামা ও দেশপ্রেমিক জনতাকে গ্রেফতার নির্যাতন বন্ধ ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি বশির উল্লাহ-সহ গ্রেফতারকৃত সকল উলামায়েকেরাম ও তাওহিদী জনতার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে হেফাজতে ইসà¦