শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্বাস্থ্যবিধি শিকেয় তুলে কুম্ভমেলা: ৫ দিনে করোনায় আক্রান্ত ১৭০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এ বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, দেশটির উত্তরাখণ্ডের হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলায় গত পাঁচ দিনে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শম্ভু কুমার ঝাঁ। তবে অপেক্ষামান ফলাফল আসলে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, কুম্ভমেলায় অংশ নেওয়া ভক্ত ও দর্শনার্থীদের একাধিক আখড়ায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা ছিল। ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭০১ জনের। আরও অনেকের ফলাফল হাতে আসা এখনো বাকি। সে ফলাফল আসলে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে।

১২ বছর পর পর এই কুম্ভমেলার আয়োজন করা হয়। এবার কুম্ভমেলা হচ্ছে হরিদ্বারে। গত ১ এপ্রিল হরিদ্বারে বসে কুম্ভমেলার আসর।

জানা গেছে, ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হয়েছে ১২ এপ্রিল, সেদিন সোমবতী অমাবস্যা। দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল।

এনটি