শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মোসাদের স্থাপনায় হামলা, ৩ ইহুদি গুপ্তচর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কার্যালয়ে মঙ্গলবার সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠনের হামলায় ৩ ইহুদি গুপ্তচর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের সাবেরিন বার্তা সংস্থা জানায়, ইরাকের সশস্ত্র সংগঠন সারাইয়া আউলিয়া আদ-দাম মোসাদের স্থাপনায় হামলা চালায়।খবর ফার্স নিউজের।

গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, ইরাকে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টার নামে মোসাদের ওই কার্যালয়ে মঙ্গলবারের হামলায় দশজন হতাহত হয়েছে। এদের মধ্যে মোসাদের তিন কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই স্থাপনায় এসব ইসরায়েলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন। এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের স্থাপনায় হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

এনটি