শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আজ থেকে চালু হচ্ছে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনের কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পাঁচটি দেশে বিদেশগামী প্রবাসী বাংলাদেশীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট শুরু হচ্ছে। শ্রমবাজার অধ্যুষিত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। মূলত এসব দেশে নিয়মিত পরিচালিত ফ্লাইটগুলোই লকডাউনের সময়ে বিশেষ ফ্লাইট হিসেবে পরিচালিত হবে।

এর আগে গত বুধবার সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে পাঁচটি দেশে বিদেশগামীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। পরের দিন বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে শনিবার থেকে এই বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত আসে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিভিন্ন উড়োজাহাজ কোম্পানির নির্ধারিত যেসব ফ্লাইট আছে, সেগুলোই বিশেষ ফ্লাইট হিসেবে যাওয়ার অনুমতি পাচ্ছে। আর নিষেধাজ্ঞার প্রথম তিন দিনে যেসব ফ্লাইট বাতিল হয়েছে, ওই ফ্লাইটের প্রবাসী যাত্রীদের তালিকা তৈরি করবে প্রবাসী মন্ত্রণালয়। তারপর তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো: মাহবুব আলীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে আনার দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির। আর যারা এসব দেশ থেকে (প্রবাসী কর্মী) জরুরি প্রয়োজনে ফিরতে চান তাদের সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করতে হবে। কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে তারা দেশে আসতে পারবেন। এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের আওতায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। এতে অন্তত ৩০ হাজার পুরোনো ও নতুন কর্মী বিদেশে গিয়ে কাজে যোগদান অনিশ্চয়তার মধ্যে পড়েন। জনশক্তি খাতের ব্যবসায়