মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কৃষিপণ্য পরিবহনে পঞ্চগড়-ঢাকা বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারিতে কৃষিপণ্য ও জরুরি মালামাল পরিবহনে পঞ্চগড়-ঢাকা লাইনে বিশেষ ট্রেন চালু হয়েছে।

সোমবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই ট্রেন উদ্বোধন করেন।

জানা গেছে, এই ট্রেনের সাহায্যে জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, শিম, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হবে। প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন টন শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচ ঢাকায় পাঠান।

পঞ্চগড় রেল বিভাগ জানায়, এই ট্রেন প্রতি শনিবার, সোমবার এবং বুধবার চলবে। পঞ্চগড় স্টেশন ছাড়বে দুপুর ১ টায় এবং ঢাকা পৌঁছাবে ভোর ৩টায়। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে পার্সেল নিয়ে পঞ্চগড় পৌঁছাবে। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ারসময় সকাল ৬টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ৮টায়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ