মুফতী গোলাম রাজ্জাক কাসেমী।।
আমরা এখন রমজানের প্রথম দশকের শেষপ্রান্তে। হাদিস শরিফে এসেছে, ‘রমজানের প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফিরাতের, শেষ দশক নাজাতের।’ (সহিহ ইবনে খুজাইমা :১৮৮৭) যদিও মুমিন বান্দার ওপর আল্লাহর রহমত সবসময় বর্ষিত হতে থাকে, তবে পবিত্র রমজানে এর ব্যাপকতা আরও বহুগুণে বৃদ্ধি পায়।
বিশেষত রমজানের প্রথম দশকে আল্লাহ বান্দার উপর স্পেশাল রহমত বর্ষণ করেন। রমজানের প্রথম দশদিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রহমত পাওয়ার পাথেয় কতটুকু অর্জিত হয়েছে! অথচ রমজান মাস হল মুমিনের জীবনে রহমতের বসন্তকাল। এই মাসে মুমিনের উপর অনবরত রহমত নাজিল হতে থাকে। তাই এ মাস রহমতের পাথেয় সঞ্চয়ের মৌসুম ৷ কৃষক যেমন ধানের মৌসুমে ধান উৎপাদন করে সারা বছরের পাথেয় জমা করে, ঠিক রমজান মাসও মুসলমানদের সেই পাথেয় অর্জন করার মাস। তবে রমজান মুমিনদের জন্য যেমন কল্যাণময় মাস, ঠিক মুনাফিকদের জন্য সবচেয়ে ক্ষতির মাসও এই রমজান। এই মাসে মুমিনগণ সারা বছরের পাথেয় সংগ্রহে ব্যস্ত থাকে। অপরদিকে মুনাফিকরা থাকে উদাসীন আর দোষত্রুটি অন্বেষণে মগ্ন।
হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। (মুসনাদে আহমদ : ৮৩৬৮)
তাই এ মাসে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, মুনাফিক হয়ে সারা জীবন মানুষের দোষত্রুটি অন্বেষণে মগ্ন থাকবেন, নাকি এই মাসে বেশি বেশি নেক আমল করে অন্য মাসগুলোর পাথেয় অর্জন করবেন।
বন্দার ওপক আল্লাহর বিশেষ রহমতের স্বরূপ এই পবিত্র রমজানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। আল্লাহর রসুল (সা.) বলেছেন, যখন রমজান মাসের আগমন হয়, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দী করা হয়। (বুখারি : ১৮৯৯)
জান্নাতের দরজাগুলো খোলার অর্থ নেক আমল করা সহজ হয়ে যাওয়া আর জাহান্নামের দরজাসমূহ বন্ধের অর্থ বদ আমলের পথ বন্ধ হয়ে যাওয়া।
শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থ রমজানের পূর্বে তারা স্বাধীনভাবে যথে