মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রিমান্ড শেষে কারাগারে যুবদল নেতা মজনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী এই কর্মকর্তা। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৫ এপ্রিল আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ডেকে ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনায় রাতেই ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

-এএ