মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সরকার কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উৎপাদিত ধানের ন্যায্য দাম গত বছরের মত এবারও নিশ্চিত করবে সরকার। এজন্য শিগগিরই ধানের দাম নির্ধারণ করে দেওয়া হবে। একইসাথে চাল সংগ্রহের দিনক্ষণ ঘোষণা করা হবে। সরকারি গুদামে ধান-চাল কেনার পাশাপাশি খোলা বাজারে তদারকি করা হবে। যাতে কেউ সিন্ডিকেট করে দর নিয়ন্ত্রণ করতে না পারে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নওগাঁয় বোরো ধানের উৎপাদন, শস্য শ্রমিক ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি ও লকডাউন বিষয়ে সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, উৎপাদিত বোরোর ফলন দ্রুত ঘরে তুলতে হবে। এজন্য প্রতিটি জেলায় শ্রমিক ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেওয়া হচ্ছে। শ্রম উদ্বৃত্ত জেলা থেকে শ্রমিক আনা-নেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। শ্রমিক ব্যবস্থাপনায় গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয় কক্ষ ব্যবহারের পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মুহা. হারুন-অর-রশিদ। বক্তব্য দেন- নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সামসুল ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ