মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আমার ওপর পুলিশি তাণ্ডব চলছে: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, গতকাল (সোমবার) রাতে আমার ৭ অনুসারীকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রাতে পুলিশ এদের অমানবিক নির্যাতন করেছে। এ নির্যাতন ৭১ এর হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন কাদের মির্জা।

তিনি বলেন, আমি আজ (মঙ্গলবার) সকালে থানায় তাদের দেখে আসার পথে এডিশনাল এএসপি শামীম ও কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি আমার গায়ে হাত তুলেছে, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার পৌরসভার কর্মকর্তা সাজেদুর রহমান সাজুকে মারধর করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে। আজকে আমার ওপর পুলিশি তাণ্ডব চলছে। গত ৩ মাস যাবত এ তাণ্ডব চলে আসছে।

তিনি বলেন, আমি খবর পেয়েছি এস.পি, এ.এস.পি ও কোম্পানীগঞ্জ থানার ওসি বসে সিদ্ধান্ত নিয়েছেন আমার দলের গ্রেফতারকৃত নেতা সিরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মিকনকে ক্রস ফায়ারে দেবে। এধরনের ঘটনা কোম্পানীগঞ্জে কোনদিনও ঘটতে দেইনি। যদি এধরনের কোন ঘটনা ঘটে তাহলে কোম্পানীগঞ্জে রক্তের হলি খেলা চলবে। কারো সন্তান রক্ষা পাবে না। হত্যার বদলে হত্যা হবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না। পুলিশ তুমি যতই কর, তোমার বেতন ৪১২।

কাদের মির্জা আরও বলেন, সন্ত্রাসীরা আমার ছেলের ওপর হামলা করেছে, আমার বাড়িতে বোমা হামলা করেছে। এঘটনায় একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। অথচ আমার পৌরসভা কার্যালয়ে ইফতার নিয়ে আমার অনুসারীরা ঢুকতে পারে না। তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ