মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই : জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের ব্যর্থতা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু, বেশিরভাগ জেলাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছেন না রোগীরা।

জি এম কাদের আরও বলেন, ‘বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্য রোগে আক্রান্তরাও চিকিৎসা পাচ্ছে না।’

সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী ততটাই অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।’

-এএ