মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে ৭০ লাখ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ খুব দ্রুত বাকি করোনার ভ্যাকসিনগুলো পেয়ে যাবে।

চারদিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অনেক উন্নত। কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না। এ মুহূর্তে ভারতে নিজেদেরই টিকার সংকট রয়েছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও টিকা সরবরাহ করা হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, বাকি ভ্যাকসিনগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে দোরাইস্বামী সস্ত্রীক চেকপোস্টে পৌঁছালে তাদের স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর এ আলম ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ