মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাঁশখালীতে ৫ শ্রমিক নিহত: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মানবাধিবার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ রিট আবেদন দাখিল করেছে।

রিট আবেদনে ওই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে তিন কোটি এবং আহতদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল আসক-এর পক্ষ থেকে সরকারকে আইনি নোটিশ দেয়া হয়। নোটিশে প্রত্যেক নিহতের পরিবারকে তিন কোটি টাকা এবং আহতের পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়।

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বেতনভাতাসহ ১১ দফা দাবি নিয়ে অসন্তোষের জের ধরে গত শনিবার (১৭ এপ্রিল) শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত ও অন্তত ৩২ জন আহত হন।

ওই ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়। বাঁশখালী থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়কারী মুহা. ফারুক বাদী হয়ে করেন অপর মামলাটি। এ দুটি মামলায় শ্রমিক ও এলাকাবাসীসহ প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ