মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মির্জা আব্বাসের কাছে ‘বক্তব্যের ব্যাখ্যা’ চেয়েছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আওয়ামী লীগ সরকার নয়, দলের নেতারা জড়িত ইলিয়াস আলী গুমের জন্য’ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি মির্জা আব্বাসের কাছে সন্ধ্যের আগে পৌঁছান হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’

এ সময় বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ